সর্বশেষ আপডেট : ৪০ মিনিট ৪৭ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কালনী ব্রিজে পাথর রেখে জনভোগান্তি : ব্যবসায়ীকে জরিমানা

দিরাই সংবাদদাতা :

সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী ব্রিজের ওপর পাথর স্তূপ করে রেখে জনসাধারণের চলাচলে ভোগান্তি সৃষ্টি করায় এক বালু ও পাথর ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ কালনী ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী নূর মোহাম্মদ পৌরসভার আনোয়ারপুর এলাকার আব্বাস আলীর ছেলে।

জানা যায়, নূর মোহাম্মদ দীর্ঘদিন ধরে কালনী ব্রিজের ওপর পাথর স্তূপ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে পথচারী ও যানবাহনের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নূর মোহাম্মদকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে ব্রিজের ওপর থেকে সব পাথর অপসারণের নির্দেশ দেওয়া হয়।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ বলেন, “জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত সেতু বা সরকারি রাস্তা দখল করে পাথর বা নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয় এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “সরকারি রাস্তা বা সেতুর স্বাভাবিক ব্যবহার ব্যাহত করে কেউ ব্যবসা পরিচালনার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনের সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানকালে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত সেতু ব্যবহারকারী পথচারীরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: