সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেট নগরীর সুন্দরবন আবাসিক এলাকার ৩২ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড়ভাই আবুল আহসান মোঃ আজরফ জাবুর। এ সময় তারা শহীদ সাংবাদিক এটিএম তুরাবের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মৃতিকে ধারণ করার পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি করতেই এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংগঠনের আহ্বায়ক ও দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল ও সদস্য সচিব দৈনিক ইনকিলাব-এর সিলেট ব্যুরো প্রধান ফায়সাল আমীনের নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল, দ্যা নিউ ন্যাশনের ব্যুরো চীফ শফিক আহমদ শফি, দৈনিক দেশবার্তা নিউজের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট বাণীর চিফ রিপোর্টার কাওছার আহমদ, দৈনিক কাজির বাজারের সিনিয়র স্টাফ রিপোর্টার সিন্টু রন্জন চন্দ, টাইমস সিলেট ডটকমের সম্পাদক সাহেদ আহমদ, দৈনিক নয়া দিগন্তের ফটোগ্রাফার জয়নাল আবেদিন আজাদ, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার বদরুর রহমান বাবর ও সাংবাদিক আতাউর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: