সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বুধবার, ২২ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ব্যাংক থেকে চুরি হওয়া মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার :

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ব্যাংক থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। এ ঘটনায় এক কুখ্যাত মোবাইল চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

এসএমপির গণমাধ্যম শাখা জানায়, গত ২০ জুলাই সকাল ১১টা ৪৫ মিনিট থেকে ১১টা ৫৯ মিনিটের মধ্যে সিলেট নগরীর দরগাগেইটস্থ সোনালী ব্যাংক পিএলসি কর্পোরেট শাখার ভেতরে ব্যাংকের ক্যাশ কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি এ১৭ মোবাইল ফোনটি কৌশলে চুরি করে নিয়ে যায় এক অজ্ঞাত ব্যক্তি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় হযরত শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মো. আব্দুল আজিজ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ২১ জুলাই রাত ১টা ৩৫ মিনিটে কোতোয়ালী থানাধীন আম্বরখানার হোটেল কায়কোবাদের ৩১২ নম্বর কক্ষ থেকে মো. মোশারফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কলাপাড়া (ঘাগড়া) গ্রামের মৃত মুস্তাক আহমেদের ছেলে।

গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডের ৩৮০/৪১১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, থানার রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় মোশারফ হোসেনের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: