সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বুধবার, ২২ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দক্ষিণ সুরমা থানার অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ::

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

এসএমপির গণমাধ্যম শাখা জানায়, মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে দক্ষিণ সুরমা থানার এসআই (নিঃ) মো. মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ভার্থখলা এলাকার যমুনা মার্কেটসংলগ্ন গলিতে ঈশা ফ্যামিলি বাজারের সামনে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ৬০ পিস ইয়াবা ও ১০০ পুরিয়ায় মোড়ানো ১৯০ গ্রাম গাঁজাসহ হৃদয় হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শাহপরান (রহ.) থানার মেজরটিলা এলাকার সৈয়দপুরের কাদির মিয়ার বাসার ভাড়াটিয়া। তাঁর বাবার নাম মৃত নিজাম উদ্দিন এবং মায়ের নাম মৃত জাহানারা বেগম।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: