সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সরকার জনগণের সরকার, উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান: হুমায়ুন কবির

বিশ্বনাথ সংবাদদাতা ::

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সরকার জনগণের প্রতি অত্যন্ত আন্তরিক। এটি পুরোপুরি জনগণের সরকার। দেশের উন্নয়ন ও জনকল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার (১ জুলাই) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি তহবিলের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, বছরের শুরু থেকেই দেশজুড়ে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়ন কার্যক্রম ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। দেশের এই উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং যুবদল নেতা রুমেল আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাটের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভবিষ্যতে সিলেটসহ বিশ্বনাথ ও ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্বাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাংগঠনিক সম্পাদক ও লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খায়রুল আমীন আজাদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম নুর উদ্দিন, বিশ্বনাথ পুনাণবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ, বিএনপি নেতা মুসলিম আলী, জয়নাল মিয়া, বাদশা মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দিলোয়ার হোসেন সজিবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: