সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নান্দুয়া ব্রিজের নিচে অবাধে মাটি কাটা, ঝুঁকিতে সড়ক ও সেতু

বড়লেখা সংবাদদাতা :

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া ব্রিজের নিচে প্রধান সড়কের পাশ থেকে খাল খননের নামে অবাধে মাটি কাটার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলমান এ কার্যক্রমের ফলে সড়কের একাংশ দেবে গেছে এবং গুরুত্বপূর্ণ নান্দুয়া ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, ভারী যন্ত্রপাতি ব্যবহার করে খাল ও সড়কের পাশ থেকে বিপুল পরিমাণ মাটি উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত মাটি ট্রাকে করে বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছে। এতে সড়কের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবাধে মাটি কাটার কারণে যেকোনো সময় সড়কের বড় অংশ ধসে পড়তে পারে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এতে সাধারণ মানুষের চলাচল এবং যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

এলাকাবাসীর দাবি, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে। তাদের অভিযোগ, বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়াকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অভিযোগকারীদের ভাষ্য, তিনি ব্যস্ততার কথা উল্লেখ করে পরে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে অবৈধ মাটি কাটা বন্ধ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ সড়ক ও ব্রিজ রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণ করা হোক।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: