সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হত্যা মামলায় জামায়াত নেতা খিজিরের জামিন

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় আওয়ামী লীগ আমলের রাজনৈতিক হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা ও সাবেক পৌর মেয়র প্রার্থী খিজির আহমদ জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার সন্ধ্যায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে বিকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজপত্র যাচাই-বাচাই শেষে সন্ধ্যায় মৌলভীবাজার জেলহাজতের কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দিয়েছে।

খিজির আহমদের আইনজীবী বেলাল আহমদ জামিনে মুক্তির বিষয়টির নিশ্চিত করেছেন।

গত ১৯ জুন শুক্রবার রাতে বড়লেখা থানা পুলিশ জামায়াত নেতা খিজির আহমদকে পৌর শহরের হাজীগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল।

জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের প্রতিবাদে বড়লেখায় জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতা বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে পুলিশ হামলা ও গুলি চালায়। এ সময় পুলিশের গুলিতে জামায়াতকর্মী ও সাঈদী সমর্থক কিশোর লোকমান আহমদ নিহত হন।

এ ঘটনায় খিজির আহমদসহ জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ হত্যা মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: