সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ১১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, পিকআপভর্তি মোটরসাইকেল জব্দ

বড়লেখা প্রতিনিধি ::

পুলিশ সপ্তাহ উপলক্ষে সড়কে শৃঙ্খলা ফেরাতে মৌলভীবাজারের বড়লেখায় শুরু হয়েছে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান। অভিযানের প্রথম দিনেই লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিপুল সংখ্যক মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র যাচাই করতে দেখা যায় পুলিশ সদস্যদের। বিশেষ করে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল ট্রাফিক বিভাগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাইসেন্সবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া চলাচলকারী মোটরসাইকেল আটক করে পিকআপ ভ্যানে করে থানায় নিয়ে যেতে দেখা গেছে। এ সময় অনেক চালককে তাৎক্ষণিক জরিমানাও করা হয়।

বড়লেখা পৌর শহর, কলেজ রোড, দক্ষিণবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। হেলমেট ছাড়া চলাচল, ট্রিপল রাইডিং এবং উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগেও কয়েকজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা বলছেন, দীর্ঘদিন পর সড়কে এমন কঠোর অভিযান দেখা যাচ্ছে। এতে একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে, অন্যদিকে বেপরোয়া যান চলাচলও কমবে বলে তারা মনে করছেন।

পুলিশ সূত্র জানিয়েছে, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো যানবাহন সড়কে চলতে দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: