সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ১১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইউএনও’র সঙ্গে নিসচার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (১১ মে) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সড়ক নিরাপত্তা, যানজট নিরসন, অবৈধ ফুটপাত দখলমুক্তকরণ, ফিটনেসবিহীন যানবাহন অপসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়কের পাশে শুকনো গাছপালা অপসারণ, নতুন জেব্রা ক্রসিং ও রোড সাইন স্থাপনসহ জনসচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

নিসচা নেতৃবৃন্দ বড়লেখার সড়ক ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় ইউএনও’র কাছে তুলে ধরেন। এসময় নবাগত ইউএনও মাহবুব আলম মাহবুব বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনস্বার্থে একটি সড়ক নিরাপত্তা কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন এবং এ কাজে নিসচা বড়লেখা শাখার সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামও উপস্থিত ছিলেন।

এছাড়া নিসচা বড়লেখা শাখার পৃষ্ঠপোষক আব্দুল আজিজ, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক ছাদিকুর রহমান, সমাজকল্যাণ ও সহ-ক্রীড়া সম্পাদক মাহিনুর ইসলাম মাহিন এবং কার্যনির্বাহী সদস্য রাহেল আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: