![]()


বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে বড়লেখা প্রেস ক্লাব। বুধবার বিকাল ৪টায় প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা প্রেস ক্লাবের সভাপতি আনোরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রব।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও গালিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম এবং ওসি (তদন্ত) ওবায়দুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন বড়লেখা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত বাবলুসহ প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বিদায়ী ইউএনও গালিব চৌধুরীর প্রশাসনিক দক্ষতা, সততা ও উন্নয়নমুখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং বড়লেখা উপজেলায় তাঁর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
সংবর্ধিত অতিথি গালিব চৌধুরী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বড়লেখাবাসীর আন্তরিক ভালোবাসা ও সহযোগিতা তিনি আজীবন স্মরণে রাখবেন।
অনুষ্ঠান শেষে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয়।