![]()


বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মোট ১ হাজার ২৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং অনুপস্থিত ছিল ৩৮৭ জন।
পৌরশহরের পি সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে দেখা যায়, সেখানে মোট ৫০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৪ জন অনুপস্থিত ছিল। কেন্দ্রের সার্বিক পরিবেশ ছিল শান্ত ও সুশৃঙ্খল।
পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম জুবায়ের আলম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জামাল উদ্দিন, পি সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক ছাইফুল হক (কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক) এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল হক (শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক)।
এছাড়া বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক খলিলুর রহমান ও সদস্য রেদওয়ান আহমদ রুম্মানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সহকারী স্বাস্থ্য পরিদর্শক আরতি রাণী দে ও রিনা রাণী দে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন।
পরীক্ষা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি বজায় রেখে সার্বিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।