সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
রবিবার, ৮ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গোলাপগঞ্জ সোশ্যাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক ::

গোলাপগঞ্জ সোশ্যাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা, ৪১ সদস্য বিশিষ্ট বোর্ড অব ডাইরেক্টরস কমিটি ঘোষণা এবং ইফতার মাহফিল পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে বিপুল সংখ্যক ট্রাস্টিবৃন্দের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

১ মার্চ রোববার আয়োজিত সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোঃ দিলোয়ার হোসেন। সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার সভা পরিচালনা ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু আয়-ব্যয়ের আর্থিক রিপোর্ট তুলে ধরেন। বার্ষিক ও আর্থিক রিপোর্টের ওপর সদস্যদের প্রশ্নোত্তরে সভা প্রাণবন্ত হয়ে ওঠে।

দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মুনিম জাহেদী ক্যারলের সভাপতিত্বে নির্বাচন কমিশনার সায়াদ আহমেদ সাদের পরিচালনায় এবং অপর নির্বাচন কমিশনার সেলিম উদ্দিন চাকলাদারের উপস্থিতিতে ৪১ সদস্য বিশিষ্ট বোর্ড অব ডাইরেক্টরসের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, সিটি অব ওয়েস্টমিনস্টারের কাউন্সিলর, লেখক ও সাংবাদিক আব্দুল আজিজ ত্বকি, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমেদ ও আহবাব হোসেন।

এ সময় বক্তব্য রাখেন তমিজুর রহমান রঞ্জু, ছড়াকার আবু তাহের, আব্দুল বারী নাছির, আমিনুল হক জিলু, হেলাল উদ্দিন, ইকবাল আহমদ চৌধুরী, হুমায়ূন কবির চৌধুরী একলিম, ফখরুল ইসলাম, হোয়াইটচ্যাপেল ওয়ার্ডের কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, রফিকুল ইসলাম নজরুল, ফারুক উদ্দিন, মোহাম্মদ জামিল আহমদ, সাবেক কাউন্সিলর শাহ সোহেল আমিন ও তারিক খান, লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদির মুরাদ, সাংবাদিক সুয়েজ মিয়া, মাহবুবুল হুদা খান, কামরুজ্জামান চাকলাদার, কামাল উদ্দিন, আলম চৌধুরী, কামরুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শেষপর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইয়ান আহমেদ সাদ এবং মোনাজাত পরিচালনা করেন আব্দুল মুনিম জাহেদী ক্যারল। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

উৎসবমুখর পরিবেশে দ্বি-বার্ষিক সাধারণ সভা, বোর্ড ঘোষণা ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: