সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

লন্ডনে কবি শাহ ফারুক আহমদের ‘যোদ্ধা’ কবিতার প্রচারণা অনুষ্ঠান

প্রবাস ডেস্ক ::

লেখক, গবেষক ও রাজনীতিবিদ এডভোকেট শাহ ফারুক আহমদের লেখা কবিতা ‘যোদ্ধা’–এর প্রচারণা অনুষ্ঠান লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

বাংলাদেশের বর্তমান ক্রান্তিকালকে প্রেক্ষাপট করে রচিত কবিতাটি অনুষ্ঠানে আবৃত্তি করেন কবি মরিয়ম লিপি। কবিতার ভিডিও নির্মাণ করেন আলীমুজ্জামান এবং উপস্থিত অতিথিদের জন্য ভিডিওটি প্রদর্শন করা হয়। এছাড়া এডভোকেট শাহ ফারুক আহমদের আরও দুটি কবিতা আবৃত্তি করেন মুজিবুল হক মনি ও মোস্তফা কামাল মিলন।

বিশিষ্ট কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ হরমুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান।

কবিতা ‘যোদ্ধা’ নিয়ে আলোচনায় অংশ নেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি খসরুজ্জামান খসরু, শাহ মনির আহমদ, তারিফ আহমদ, ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, কিটন সিকদার, সমিরুন চৌধুরী, মোবারক আলী, আ ফ ম কামাল, বাবুল হোসেন, মিজান রহমান, কিটন সরকার, গোলাম রাসুল, ছাদেক কোরাইশী, জলিল চৌধুরীসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, কবিতা ‘যোদ্ধা’ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে আরও শক্তিশালী করবে এবং মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস সংরক্ষণে অনুপ্রেরণা জোগাবে। তারা উল্লেখ করেন, কলমযোদ্ধা হিসেবে শাহ ফারুক আহমদ স্বাধীনতার পরাজিত শত্রুদের বিরুদ্ধে লেখালেখির মাধ্যমে সচেতনতা তৈরি করে চলেছেন।

অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন কবি এডভোকেট শাহ ফারুক আহমদ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: