সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখা সীমান্তে ভারতীয় অবৈধ অস্ত্র ও কার্তুজ উদ্ধার

খলিলুর রহমান, বড়লেখা :

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় অবৈধ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার রাতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন গান্দাই বিওপির বিশেষ টহল দল সীমান্তের ৭শ’ গজ বাংলাদেশ অভ্যন্তরের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থান হতে একটি ভারতীয় অবৈধ অস্ত্র (রিভলবার) ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। শনিবার দুপুরে বিজিবি উদ্ধার অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বড়লেখা থানায় জমা দিয়েছে। এব্যাপারে বিজিবি বাদি হয়ে মামলা করেছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বানচাল ও সহিংসতা চালাতে বড়লেখা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অস্ত্রের বড় চালান বাংলাদেশে প্রবেশের আশংকা রয়েছে।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বানচাল, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে এবং সহিংসতায় ব্যবহারের জন্য পতিত আওয়ামী লীগ সরকারের পালিয়ে যাওয়া নেতাকর্মীরা সীমান্তের ওপার থেকে অবৈধ অস্ত্র পাচারের পরিকল্পনা করেছে। বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন বড়লেখায় ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের প্রায় ৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্তটি দুর্গম হওয়ায় অস্ত্র ও মাদক পাচারকারিরা বাংলাদেশে অস্ত্র ও মাদকের চালান পাচার এবং বিএসএফ অবৈধ বাংলাদেশি নাগরিকদের পুশইনে নিরাপদ হিসেবে বেঁচে নিয়েছে বড়লেখা সীমান্তকে। বিজিবি প্রায়ই বিশেষ অভিযান চালিয়ে বিএসএফের পুশইনকৃত অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের আটক এবং ভারতীয় অবৈধপণ্য জব্দ করে।

শুক্রবার সন্ধ্যার পরের যেকোন সময়ে বড়লেখা সীমান্ত দিয়ে ভারতীয় অবৈধ অস্ত্রের একটি বড় চালান বাংলাদেশে পাচারের গোপন সংবাদে বিজিবি গান্দাইল বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। রাত সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার ১৩৮০/এম হতে আনুমানিক ৭শ’ গজ বাংলাদেশ অভ্যন্তরের উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিজিবি একটি ভারতীয় অবৈধ রিভলবার ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। এসময় অস্ত্র পাচারকারিরা পালিয়ে যায়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান জানান, বিজিবির বিশেষ অভিযানে উদ্ধার ভারতীয় অস্ত্র ও কার্তুজ শনিবার দুপুরে থানায় জমা দিয়েছেন। এব্যাপারে বিজিবি অস্ত্র আইনে মামলা করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিজিবি প্রতিনিয়ত তৎপর রয়েছে। যেকোন অপতৎপরতা এবং শান্তি শৃঙ্খলা বিঘেœর কার্যক্রম প্রতিহত করতে বিজিবির অভিযান চলমান আছে এবং তা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: