সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আসছে একক নাটক ‘সত্য সংকট’

ডেইলি সিলেট ডেস্ক ::

মজনু একজন সত্যবাদী যুবক। পরিস্থিতি যেভাবেই হোক, সত্য বলার থেকে তিনি কখনো পিছপা হন। সেই কারণে তার বিয়ে হয়নি। কিন্তু বুড়ো হতে চলা মজনুর সত্যবাদিতায় মুগ্ধ হয়ে তাকে নিজের করে নেয় ফুলবানু নামের এক তরুণী। এই গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একক নাটক ‘সত্য সংকট’।

নাটকে ফুলবানু চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আর মজনুর চরিত্রে জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলু। নাটকের পরিচালনাও করেছেন তিনি নিজেই। লাভলু জানান, ঈদের সময় নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হবে। এর কাহিনি লিখেছেন আসাদ সরকার।

শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। মম-লাভলু জুটির পাশাপাশি নাটকে অভিনয় করেছেন সায়েকা আহমেদ, আমিন আজাদ, আনিসুর রহমান বরুণ, সুজিত বিশ্বাস, আনোয়ার শাহি, মাহাবুব আলম প্রমুখ।

জাকিয়া বারী মম বলেন, “সালাহউদ্দিন লাভলু শুধু একজন দারুণ নির্মাতা নন, তিনি একজন নন্দিত অভিনেতাও। তার পরিচালনায় তার বিপরীতে অভিনয় করা একটি অনন্য অভিজ্ঞতা ছিল। ফুলবানু চরিত্রটি দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।”

তিনি আশা প্রকাশ করেন, গল্প, চরিত্র, অভিনয় ও নির্মাণ মিলিয়ে নাটকটি দর্শকের ভালো লাগবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: