সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিমানবন্দর থেকে ৯৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

ডেইলি সিলেট ডেস্ক ::

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফের ৯৮ বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) ভোরে ঢাকা থেকে পৌঁছালেও তারা দেশটিতে প্রবেশের অনুমতি পাননি।

মালয়েশিয়ার গণমাধ্যম জানায়, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিমানবন্দরের টার্মিনাল-১ এ অভিযান চালায়। এ সময় ১৮১ জন যাত্রীর কাগজপত্র যাচাই করা হয়, যার মধ্যে ৯৮ জন বাংলাদেশি প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন। পরে তাদেরকে ‘নো টু ল্যান্ড’ নোটিশ দিয়ে ফেরত পাঠানো হয়।
সংস্থার বিবৃতিতে বলা হয়, যাত্রীরা ঢাকা থেকে ভোরের ফ্লাইটে এসেছিলেন। ধারণা করা হচ্ছে, দিনের বেলার কড়াকড়ি এড়াতেই তারা ভোরে প্রবেশের চেষ্টা করেন। তবে ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা ও পর্যাপ্ত অর্থের প্রমাণ দিতে না পারায় তাদের প্রবেশাধিকার বাতিল করা হয়। এছাড়া, পর্যটন ভিসায় প্রবেশ করে অবৈধভাবে কাজের চেষ্টা করেছেন বলেও সন্দেহ করা হচ্ছে।

এর আগে গত ১২ ও ১৩ আগস্ট একই কারণে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে আরও ২০৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। সীমান্ত সুরক্ষা সংস্থা জানিয়েছে, সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: