সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুলাউড়ায় শিক্ষক আবিদ হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, মুক্তিযুদ্ধের ছাত্র সংগঠক ও লেখক মরহুম সৈয়দ আবিদ হোসেনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা ও শিক্ষার মানোন্নয়ন নিয়েও আলোচনা হয়।

মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

সাংবাদিক হাসান আল মাহমুদ রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খুরশেদ আলম, মো. রাজিব মিয়া, পৃথিমপাশা ইউপির সাবেক চেয়ারম্যান নবাব আলী বাকর খান, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. নজমুল হোসেন, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সম্পাদক মাসুদ রানা আব্বাছ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভূমিদাতা পরিবারের সদস্য সাংবাদিক সৈয়দ আশফাক হোসেন তানভীর এবং স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহেনা আক্তার। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে অবকাঠামোগত উন্নয়নের জন্য একটি নতুন ভবন নির্মাণ, সীমানা প্রাচীর, অভিভাবকদের জন্য শেডঘর, মাঠ ভরাট ও সড়কে গতিরোধক স্থাপনের দাবি জানানো হয়।

উল্লেখ্য, সৈয়দ আবিদ হোসেন দীর্ঘ দিন সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি মহান মুক্তিযুদ্ধেও ছিলেন একজন সক্রিয় ছাত্র সংগঠক। অবসরের পর ২০২২ সালের ২৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: