সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ১৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত কুলাউড়ার দিদারুল

কুলাউড়া প্রতিনিধি :

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে একটি বহুতল ভবনে বন্দুকধারীর গুলিতে নিউইয়র্ক পুলিশ সদস্য বাংলাদেশী বংশোদ্ভূত দিদারুল ইসলাম রতন (৩৬) নিহত হয়েছেন। এসময় আরো চারজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (২৮ জুলাই) নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেন ডি তামুরা নামের ২৭ বছরের এক যুবকের হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত দিদারুল ইসলাম রতনের বাসা মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার (৪নং ওয়ার্ড) মাগুরায়। তিনি মো. আব্দুর রব ও মিনারা বেগমের পুত্র। দিদারুলের স্ত্রী অন্তঃসত্ত্বা ও ২টি সন্তান রয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমসূত্রে জানা গেছে, নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ম্যানহাটনের মিডটাউন ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে একটি ভবনে এ গুলির ঘটনা ঘটে।

জানা গেছে, পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম রতন প্রায় সাড়ে তিন বছর ধরে নিউইয়র্ক পুলিশে কাজ করছেন। পার্কচেস্টার এলাকায় তিনি পরিবার নিয়ে বসবাস করতেন। তাঁর কর্মস্থল ছিল ব্রঙ্কসের ৪৭ প্রিসিংক্টে। রতন নিহত হওয়ার খবর শুনে তাঁর বাবা আব্দুর রব অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সোমবার রাত ১টায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে দিদারুল ইসলামের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে আসা হয়।

কুলাউড়া পৌরসভার মাগুরায় নিহত দিদারুলের আত্মীয় (ফুফু) তাহেরা বেগম দুলি জানান, নিউইয়র্কে থাকা স্বজনদের মাধ্যমে রতন বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন বলে জানতে পারি। তাঁর মৃত্যুতে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি। রতন খুবই ভালো শান্তশিষ্ট ও মেধাবী ছিল। রতনের গ্রামের বড়ি বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের শিক্ষারমহল গ্রামে। দুই দশক আগে বড়লেখা থেকে কুলাউড়ায় বাসাটি তারা নির্মাণ করেন। বর্তমানে ওই বাসায় ভাড়াটে লোকজন বসবাস করছেন। তিনি আরো জানান, ২০০৯সালে স্বপরিবারের আমেরিকায় পাড়ি জমায় রতন। সেখানে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে নিউইয়র্ক পুলিশে যোগদান করে।

স্থানিয় বাসিন্দা সাংবাদিক নাজমুল বারী সোহেল জানান, রতন দেশে থাকাকালিন সময় একজন ভালো খেলোয়াড় ছিল। নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত হওয়ার খবর শুনে তার বাসায় ছুটে যাই। তার মর্মান্তিক মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: