সর্বশেষ আপডেট : ২০ ঘন্টা আগে
বুধবার, ১৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করলো বিএসএফ

জকিগঞ্জ সংবাদদাতা ::

সিলেটের জকিগঞ্জে নিখোঁজের ছয় দিন পর কুশিয়ারা নদীর ভারতের অংশ থেকে উদ্ধার বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মধ্য দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে মরদেহ হস্তান্তর করে।

পরে নিহতের স্ত্রী নাছিমা বেগম ও ভাই ওয়াহিদুর রহমানের কাছে মরদেহ বুঝিয়ে দেয় বিজিবি।

নিহত ওই দিনমজুরের নাম মো. আব্দুল মালিক (৪২)। তিনি জকিগঞ্জ উপজেলার মৌলভীরচক গ্রামের মো. ইব্রাহিম আলীর ছেলে।

১৫ জুলাই রাতে কুশিয়ারা নদীর ভারতের অংশ থেকে তার মরদেহ শনাক্ত করেন সে দেশের স্বজনরা। ৮ জুলাই তিনি নিখোঁজ হয়েছিলেন।

আব্দুল মালিকের স্ত্রীর বরাতে পুলিশ জানায়, আব্দুল মালিক ৮ জুলাই সকাল ৯টায় উপজেলার ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, মঙ্গলবার ভারতের আসামের করিমগঞ্জ থানা পুলিশ কুশিয়ারা নদীর ভারতীয় অংশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে করিমগঞ্জে বসবাসরত আব্দুল মালিকের স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।

এরপর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার রাতে কাস্টমঘাট সীমান্ত পয়েন্ট দিয়ে মরদেহ হস্তান্তর করে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: