সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সুনামগঞ্জে বিএনপির পাল্টাপাল্টি কমিটি

সুনামগঞ্জ সংবাদদাতা ::

সুনামগঞ্জ সদর ও পৌর বিএনপির ১৮ ইউনিটের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে। পাল্টাপাল্টি কমিটি গঠন করায় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিতে বিভেদ, বিভক্তি দেখা দিয়েছে।

গত ১৬ জুলাই সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ লিলু ও পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ ৯টি ইউনিয়ন ও পৌরসভা ৯টি ওয়ার্ডে আহবায়ক কমিটি ঘোষণা করেন। ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে একজন আহবায়ক ও একজনকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

অপরদিকে ঘোষিত কমিটিকে প্রত্যাখান করে ২০ জুলাই শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে সদর ও পৌর বিএনপির ১৮টি ইউনিটে পাল্টা কমিটি ঘোষণা করেন সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মইনুল হক।

পাল্টা কমিটি ঘোষণা করার পরই ইউনিয়নে-ইউনিয়নে, ওয়ার্ডে-ওয়ার্ডে গ্রুপিং প্রকাশ্যে রুপ নেয় এবং দলীয় নেতাকর্মীরা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে পড়ছেন।

পাল্টা কমিটি ঘোষণার ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মইনুল হক বলেন, গত ১৬ বছর যারা ত্যাগী, নির্যাতিত ছিলেন তারা অনেকেই সদর উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে স্থান পাননি। ফ্যাসিবাদের দোসরদের কমিটিতে স্থান করে দেয়া হয়েছে। আমরা পকেট কমিটি প্রত্যাখান করেছি। তৃণমূলের নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে আমরা পাল্টা কমিটি ঘোষণা করেছি। আমরা জেলা ও কেন্দ্রকে বিষয়টি জানিয়েছি। প্রয়োজনে বিএনপি মহাসচিবের সাথেও দেখা করে এসব অভিযোগ তুলে ধরব।

সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ লিলু বলেন, আমরা নিয়ম মেনে সদর উপজেলার ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করেছি। ত্যাগী কেউ বাদ পড়লে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাবেন। আজ যারা সংবাদ সম্মেলন করে পাল্টা কমিটি করেছেন তারা গঠনতন্ত্রবিরোধী কাজ করেছেন। তারা পাল্টা কমিটি দেয়ার বৈধতা রাখেন না। আমরা জেলা নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করব।

সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব পদমর্যাদার সদস্য অ্যাডভোকেট আব্দুল হক বলেন, জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি বসে সদর ও পৌর কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে তারা ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি করেছেন। আমাদের নির্দেশনা ছিলো কোথাও সন্ত্রাসী, চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের জায়গা দেওয়া না হয়। এমনটা হওয়ার কথা না। আমরা খোঁজখবর নিয়ে দেখব।

সুনামগঞ্জে জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমেদ মিলন বলেন, পাল্টা কমিটি গঠনের বিষয়টি আমার জানা নেই। তবে সংগঠনের বাইরে গিয়ে পাল্টা কমিটি করার কোনো সুযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: