সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় পৃথক দুটি মামলার আসামি শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি পৌর শ্রমিক লীগ নেতা সুমন আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) রাতে উপজেলার ডিমাইবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বড়লেখা থানায় দায়ের করা দুটি মামলার এজাহারভুক্ত আসামি সুমন। রোববার রাতে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফের নেতৃত্বে পুলিশের একটি দল ডিমাইবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমন দুটি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাসে বড়লেখায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযানে হামলার অভিযোগে সুমন আহমদ ও তার বাবা রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: