![]()


কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে প্রবাসী ক্রিকেটারদের পৃষ্ঠপোষকতায় এবং কর্মধা ইউনিয়ন একাদশের আয়োজনে ‘কর্মধা আন্তঃইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট’ সম্পন্ন হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে কর্মধা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচে ৯ নং ওয়ার্ড ৭ নং ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।
কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদের সভাপতিত্বে এবং ক্রীড়া সংগঠক সাইদুল ইসলাম ও বাবুল আহমদের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান।
বিশেষ অতিথি ছিলেন কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ, রাজনীতিবিদ ফজলে মাওলা চৌধুরী ফুয়াদ, নামু চৌধুরী, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাপ মিয়া, সাংবাদিক আলাউদ্দিন কবির, প্রভাষক আক্তার হোসেন, প্রবাসী ফরিদ আহমদ, রিয়াদ চৌধুরী, টিপু সুলতান, আব্দুল হান্নান, আম্পায়ার সিপন খান, আশরাফুল মুন্না, কামাল আহমদ, অঞ্জন দেব ও তোফায়েল আহমদ প্রমুখ।