সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বুধবার, ১৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সিলেট বিভাগের টিম লিডার ডা. জাহিদুল কবির জাহিদ বলেন, “তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় যারা কথা বলছে, তারা গণতন্ত্রের শত্রু। রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত একটি চক্র। বিএনপি ফিনিক্স পাখির মতো, সব ষড়যন্ত্র প্রতিহত করে আবার উঠে দাঁড়ায়।”

বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমদ শাহিন বলেন, “ছাত্র-জনতা যে ভয়াবহ ফ্যাসিস্ট শাসককে বিতাড়িত করেছিল, আমরা যেন কোনোদিন সেই ভয়াবহ শাসকের প্রত্যাবর্তন না দেখি—সে লক্ষ্যে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

সভাপতির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী বলেন, “তারেক রহমান দেশকে টেনে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু ষড়যন্ত্রকারীরা তাকে থামিয়ে দিতে চায়। তবে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আফছর খান।

বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহের, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমির আলী, উসমান হারুন পনির, আজিজ খান সজিবসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা মিছিল ও সমাবেশে দলীয় স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: