সর্বশেষ আপডেট : ৩ মিনিট ৩৩ সেকেন্ড আগে
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হাকালুকি হাওর থেকে চার লাখ টাকার জাল জব্দ

কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে হাকালুকি হাওরের বিভিন্ন স্থানে প্রায় ৫হাজার মিটার কারেন্ট জাল, ৩০০টি চায়না দোয়ারী জাল এবং ৬ হাজারটি চাই জাল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল তীরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় অবৈধভাবে মাছ ধরার দায়ে কুঞ্জ লাল বিশ্বাস নামে একজনকে আটক করে ৩ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা সমবায় কর্মকর্তা সোনা মোহন বিশ্বাস এবং পুলিশ সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: