সর্বশেষ আপডেট : ২ মিনিট ৫০ সেকেন্ড আগে
শনিবার, ২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘মরা ছাড়া আর কোনো গতি নাই’ লিখে যুবকের আত্মহত্যা

সংবাদদাতা ::

‘মরা ছাড়া আর কোনো গতি নাই’ লিখে নিজের ফেসবুক ওয়ালে এমন স্ট্যাটাস দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রাহাতুল ইসলাম রাহাত (৩০) নামের এক যুবক।

রোববার (৬ জুলাই) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের চাতলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে হতাশ হয়ে রাহাত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, রাহাতুল ইসলাম রাহাতের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, গত কয়েক মাস ধরেই তিনি হতাশা ও মানসিক অস্থিরতার নানা ইঙ্গিত দিচ্ছিলেন। মাত্র দুই দিন আগে তিনি রাসেল নামের এক যুবকের আত্মহত্যার সংবাদ শেয়ার করে ক্যাপশনে লেখেন- ‘আমারও পরিস্থিতি আসছে’।

এরও আগে ২৮ জুন তিনি লিখেন, ‘হঠাৎ সবাইকে ছেড়ে চলে যাব।’ এমন পোস্টের নিচে নেটিজেনরা নানা সমালোচনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: