সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
শনিবার, ২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শ্রীমঙ্গলে চা বাগান থেকে তরুণের লাশ উদ্ধার

মৌলভীবাজার সংবাদদাতা ::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান থেকে হৃদয় আহমেদ ইয়াছিন (১৯) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকালে উপজেলার কাকিয়াছড়া চা-বাগানের ১ নম্বর সেকশন থেকে গাছের সঙ্গে বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

হৃদয় উপজেলার সদর ইউনিয়নের শাহীবাগ এলাকার মৃত লিটন মিয়ার ছেলে। সে মায়ের সঙ্গে ওই এলাকায় থাকত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে চা বাগানের পাহারাদার চা-বাগানের ভেতরে একটি গাছের সঙ্গে গলায় বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) অলক বিহারী গুন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই যে এক যুবককে বেল্ট দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তার হাতের কিছু জায়গায় আঘাতের চিহ্ন আছে। তবে তা রক্তাক্ত নয়। আমরা ধারণা করছি যে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হতে পারে।

শ্রীমঙ্গল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আমরা লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠাচ্ছি। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। আমরা তদন্ত করছি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: