সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ৮ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মৌলভীবাজারে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজার সংবাদদাতা ::

মৌলভীবাজারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনছুর আলমগীর, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. আবু ইউসুফ মোঃ শেরউজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ শামছুল ইসলাম প্রমুখ।

এছাড়াও জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক প্রধান শিক্ষক-শিক্ষক প্রতিনিধি ও অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় শিক্ষক সংকটসহ পাহাড়সম সমস্যার কথা তুলে ধরেন অধ্যক্ষগণ। বিদ্যালয় ও কলেজের শিক্ষকদের অনেকের অনুস্থিতি ও প্রাইভেট কিংবা কোচিং না করে আরও মনোযোগী হয়ে ক্লাশের পড়া ক্লাশে সম্পন্ন করার দাগিদ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: