![]()


হবিগঞ্জ সংবাদদাতা ::
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের তৎপরতায় ডেভিল হান্ট অভিযানে একজন, জিআর ছয় মাসের সশ্রম সাজার পরোয়ানাভুক্ত একজন এবং ১১০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার হয়েছেন।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ।
এর মধ্যে ডেভিল হান্টে জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুলসুনাম গ্রামের মৃত নজাবত উল্লাহর ছেলে পৌর আওয়ামী লীগের কর্মী মো. ফখরুল (৪৬), ৬ মাসের সশ্রম সাজার পরোয়ানাভুক্ত আসামি সুদিয়াখলা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী রিনা খাতুন (৩৫) ও ১১০ পিস ইয়াবাসহ হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের আব্দুল আহাদ মিয়ার ছেলে জবলু মিয়াকে (২৯) গ্রেফতার করে পুলিশ।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন, দুপুরে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (২ জুন) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।