![]()


কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় মুরইছড়া সীমান্ত দিয়ে শিশুসহ ৭ জন বাংলাদেশিকে ফের পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে বিএসএফ তাদের ঠেলে পাঠায়। পুশইনের পর স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বিজিবির সদস্যরা ওই ৭ জনকে আটক করেন।
এ বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ শিশু রয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। আটককৃতদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, বিজিবি আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করলে ঊর্ধ্বতন কর্তৃপরে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ১৫ মে একই সীমান্ত দিয়ে বিএসএফ ১৪ জন বাংলাদেশিকে ঠেলে পাঠানোর পর বিজিবি সদস্যরা তাদের আটক করেন। #