সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ

কুলাউড়া প্রতিনিধি ::

মৌলভীবাজারের কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩এপ্রিল) শিক্ষা প্রতিষ্ঠানটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমে পবিত্র আল কোরআন থেকে তেলওয়াত করেন বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাসনিমা আহমদ সাবিহা। পবিত্র গীতা থেকে পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী শিপু দাস। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন দশম শ্রেণির শিক্ষার্থী তমা শর্মা।

অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশান্ত কুমার বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. হাবিবুর রহমান শহীদ, শিক্ষকদের পক্ষ থেকে সিনিয়র শিক্ষক এরশাদ হোসাইন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সঞ্জয় দেবনাথ, শফিকুল ইসলাম জুয়েল, নূর ইসলাম, নীলিমা রানী বৈদ্য, জয়রাজ উল্ল্যা, শিমুল মিয়া, মীরা শর্মা, কম্পিউটার ল্যাব অপারেটর আবুল কাশেম, অফিস সহায়ক নজরুল ইসলাম, নিরাপত্তাকর্মী অজয় মালাকার, পরিচ্ছন্নতাকর্মী সাজু বিশ্বাস, আয়া সুস্মিতা গোয়ালা।

আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, মোরগের লড়াই, বর্শা নিক্ষেপ, দীর্ঘ লাফ, চেয়ার সিটিং, রশি লাফ, ফুটবলসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ছাড়াও বার্ষিক ফলাফলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।
বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা আফিয়া বেগম।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: