![]()


বৃহত্তর সিলেটের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), এর অঙ্গসংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) এবং প্রবাসীদের দাবি আদায়ের প্ল্যাটফর্ম সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১১টা ৩০ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় ঘুষ ও দুর্নীতিবাজদের বর্জনের দাবিতে ৩০ মিনিটের প্রতীকী অবস্থান কর্মসূচী।
অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, প্রতি বছর দেশে লক্ষ লক্ষ কোটি টাকা ঘুষ ও দুর্নীতির মাধ্যমে লোপাট হচ্ছে। এই ঘুষখোর ও দুর্নীতিবাজদের কারণে সাধারণ মানুষ আজ জিম্মি হয়ে পড়েছে। তারা বলেন, “দুর্নীতির অক্টোপাসে জড়িয়ে কিছু অসাধু ব্যক্তি নিজেদের লোভের জন্য সৎ-অসতের পার্থক্য ভুলে গেছে।” বক্তারা এই সমস্ত ঘুষখোর ও দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা করার দাবি জানান এবং তাদের সামাজিকভাবে বর্জনের আহ্বান জানান।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন সিবিযুকস’র সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক মোহাম্মদ এহছানুল হক তাহের এবং সঞ্চালনা করেন সিকস’র সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব।
বক্তব্য রাখেন—সিবিযুকস সিলেট জেলার সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সিলেটী সচেতন নাগরিক সমাজ’র আহবায়ক মোঃ আমিনুল ইসলাম ডিনেস, সিবিযুকস বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ রুয়েল আহমদ বক্ত তুষার, সিলেট মহানগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-সভাপতি তোফায়েল আহমদ এবং সচেতন নাগরিক প্রতিনিধি নাঈমুল চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও সমাজসচেতন নাগরিকরা।
বক্তারা আরো বলেন, সৎ পথে সমাজ গঠনের জন্য ঘুষ ও দুর্নীতিকে চিরতরে নির্মূল করতে হবে এবং আগামী প্রজন্মকে একটি সৎ ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। এর জন্য প্রয়োজন রাষ্ট্রীয়ভাবে কঠোর পদক্ষেপ এবং ঘুষখোরদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা।
এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকগণ।-বিজ্ঞপ্তি