সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
রবিবার, ১৭ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দোয়ারাবাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু

সুনামগঞ্জ সংবাদদাতা ::

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) ভোর রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এ ঘটনা ঘটে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম সাইদুল ইসলাম। তিনি ওই গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে দোয়ারাবাজার উপজেলায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে সাইদুল ইসলাম (২৩) রোজা রাখার উদ্দেশ্যে সাহরি খেয়ে বাড়ির উঠানে নলকূপে গেলে হটাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: