সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিশারী শিল্পীগোষ্ঠীর ইফতার মাহফিল

শিল্পী ও শুভাকাঙ্খিদের সম্মানে দিশারী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে দিশারীর পরিচালক শাহরিয়ার হোসাইন রাজীর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশারী শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশারীর সাবেক পরিচালক মাজেদ মাহফুজ ও মুনীর হোসাইন, ছড়াকার কামরুল আলম প্রমূূখ। এছাড়া মাহফিলে বেশ কয়েকজন শিল্পী ও শুভাকাঙ্খী অংশ নেন।

দিশারী শিল্পীগোষ্ঠীর সহকারী পরিচালক আব্দুল হাদী চৌধুরী ও হাদী উন নাহিয়ান চৌধুরীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিল্পী রাশেদ ইকবাল। ইসলামী সংগীত পরিবেশন করেন তাওহীদুল ইসলাম তারেক। বিশেষ মোনাজাত পরিচালনা করেন শিল্পী হেলাল আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ বলেন, বিপ্লবের পর ও আগামীতে সবচেয়ে বড় বাধা যেটা হতে পারে সেটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। দিশারী যেভাবে বিগত দিনগুলোতে মোকাবেলা করেছে, আগামীতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমাদের প্রত্যাশা। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: