সর্বশেষ আপডেট : ২৩ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ২ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানার বিশেষ অভিযানে দুইজন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

শনিবার (১৬ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ ইবাদুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার এলাকার জেল খানার পুরাতন ডরমেটরি বিল্ডিংয়ের ভেতরে অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত ছিনতাইকারী ও বহু মামলার পলাতক আসামি মাদক ব্যবসায়ী মোঃ শুয়েব আহমদ (২৯) এবং রুবেল আহমদ (২৭) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয় হলো, সিলেটের জৈন্তাপুরের লামাশ্যামপুর গ্রামের মৃত আব্দুর রব’র পুত্র মোঃ শুয়েব আহমদ (২৯) যার বর্তমান ঠিকানা শাহপরাণ থানাধীন মেজরটিলার ইসলামপুর। অপরজন কিশোরগঞ্জ সদরের লতিবপুর গ্রামের তোতা মিয়া রুবেল আহমদ (২৭)।

পুলিশ জানায়, আটক দুইজনের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাই ও মাদক মামলার রেকর্ড রয়েছে। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সিলেট শহরকে অপরাধমুক্ত রাখতে পুলিশ বদ্ধপরিকর।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: