সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বুধবার, ২৪ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রমজান উপলক্ষে কুলাউড়ায় ১২০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় ‘কর্মধা ইউনিয়ন ওয়েলফেয়ার গ্রুপের উদ্যোগে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) কর্মধা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১২০টি পরিবারের মধ্যে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গ্রুপের সাধারণ সম্পাদক ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মো. আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপের সহ-সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জজ কোর্টের তরুণ আইনজীবী মো. সাইফুর রহমান, গ্রুপের ধর্ম বিষয়ক সম্পাদক মাও. কাওসার আহমদ, সিনিয়র সদস্য মালয়েশিয়া প্রবাসী আব্দুল আহাদ, সিনিয়র সদস্য কাতার প্রবাসী মঈনুল ইসলাম, সিনিয়র সদস্য ব্যবসায়ী বাবুল আহমদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, কাতার প্রবাসী সদস্য শাহ আলম, সদস্য ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী নাসিম আহমদ ও সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাহিম আহমদ প্রমুখ।

সংগঠনের দায়িত্বশীলরা জানান, কর্মধা ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে মোট ১২০টি পরিবারের মধ্যে রমজানের এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: