সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

৫নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর বিমানবন্দর থানার ৫নং ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ফেডারেশনের ৫নং ওয়ার্ড সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদিরের সঞ্চালনায় সম্প্রতি অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বিমানবন্দর থানা সভাপতি নাজমুল ইসলাম। সম্মেলনে বক্তব্য রাখেন- ফেডারেশনের ৫নং ওয়ার্ডের উপদেষ্টা আব্দুস সালাম, আহমেদুর রহমান খান হিনু, ফেডারেশনের বিমানবন্দর থানার সহ সভাপতি সুমন আহমদ, সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, শ্রমিক নেতা মান্নান মিয়া, মোঃ আকতার আহমদ ও মোহাম্মদ রিয়াদ প্রমুখ।

সম্মেলনে ৫নং ওয়ার্ডের ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন ফেডারেশনের বিমানবন্দর থানা সভাপতি নাজমুল ইসলাম। কমিটিতে বাবুল মিয়াকে সভাপতি ও আব্দুল মুক্তাদিরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: