![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম তারেক কালাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৬০ বছর।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বাড়ি সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকায়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
এদিকে বিএনপির এই নেতার মৃত্যুতে সিলেট বিএনপি পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।