![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট মহানগরের কামালগড় এলাকায় ১৮ বছর বয়সী এক তরুণী আত্মহত্যা করেছেন। ফেরদৌস বেগম নামের ওই তরুণী নিজের পরনের ওড়নার সাহায্যে টয়লেটের ভ্যান্টিলেটরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তিনি মৃত নুর মিয়ার মেয়ে এবং তাদের পরিবার কামালগড়ের ১৩১ নং বাসায় বসবাস করছিল। আত্মহত্যার এই ঘটনা ওই বাসাতেই ঘটেছে, তবে তাদের মূল বাড়ি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা মনে হচ্ছে, তবে কী কারণে তরুণী আত্মহত্যা করেছেন, তা এখনও জানা যায়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।