সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুলাউড়া প্রেসক্লাবে অধ‍্যক্ষ আব্দুল হান্নানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি ::

মৌলভীবাজারের কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও কুলাউড়া সরকারি কলেজের সদ্য প্রয়াত ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ মো. আব্দুল হান্নানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুলাউড়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব ভবনে এ স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেনগুপ্ত, দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী এমাদুল মান্নান চৌধুরী তারহাম ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, প্রেসক্লাবের সদস্য আতিকুর রহমান আখ‌ই ও আশরাফুল ইসলাম খান হিরো,প্রয়াত আব্দুল হান্নানের ভাই মোঃ আব্দুল মন্নান ও ছেলে আবির হান্নান।

এ সময় প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। স্মরণসভায় প্রেসক্লাবের পক্ষ থেকে প্রয়াত আব্দুল হান্নানের পরিবারের কাছে তার শোকলিপি প্রদান করা হয়।

অনুষ্ঠানে মিলাদ মাহফিল শেষে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন কুলাউড়া গ্রাম মসজিদ-এর ইমাম হাফেজ আনোয়ার হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: