সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ফের বাড়ল স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ

ডেইলি সিলেট ডেস্ক ::

আরেক দফা বাড়িয়ে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন দাম রোববার (২ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হলো। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি ১ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১৮ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৭ হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ার ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২২ জানুয়ারি দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: