সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শায়েস্তাগঞ্জে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ডেইলি সিলেট ডেস্ক ::

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ হোসাইন আহমদ শাকিল (২৩) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। তিনি জেলার চুনারুঘাট উপজেলার নয়ানী গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রেজাউল হক খানের সার্বিক তত্ত্বাবধানে ও হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সির দিকনির্দেশনায় ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে এসআই জহিরুল ইসলামসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে উপজেলার ফরিদপুরের ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি রাস্তার মুখ থেকে ৪ কেজি গাঁজাসহ শাকিল গ্রেপ্তার হয়। এ ব্যাপারে থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: