![]()


বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা পাখিয়ালা চৌমুহনী বাজার বণিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। বাজার ব্যবসায়ীদের এক সভা শেষে উক্ত কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা উপলক্ষে গতকাল রোববার (১০ নভেম্বর) রাত ৮টায় পাখিয়ালা চৌমুহনী বাজার ব্যবসায়ীদের বৈঠকে সভাপতিত্ব করেন বাজারের সাবেক সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহিবুরহমান ফারুক।
ব্যবসায়ী তারেক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সকলের সম্মতিতে ব্যবসায়ী নুর উদ্দিনকে সভাপতি ও আতাউর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি জুয়েল আহমদ, মাহতাব উদ্দিন, সহ-সম্পাদক গৌছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া, অর্থ সম্পাদক নাহিদ বখত, প্রচার সম্পাদক শাহরিয়ার ফহিম। এছাড়া তারেক আহমদ, কামাল হোসেন, মাসুদ আহমদ, হুমায়ন কবির, দেবাংশু দলোপতি শুভন, মন্না, লিটন কুমার ও আব্দুল হাসিম সদস্য মনোনিত হন।
কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাতীয় দৈনিক পত্রিকা “দৈনিক খবরপত্র”-এর বড়লেখা প্রতিনিধি মো. খলিলুর রহমান।