![]()


কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় একজন ইউপি চেয়ারম্যানসহ ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রবিবার (১০নভেম্বর) দুপুরে তাদের কারাগারে প্রেরণ করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- আওয়ামীলীগ নেতা ও জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন লেবু ও লোকমান মিয়া।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। শনিবার দিবাগত রাতে জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম আপছার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।