![]()


কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক এক সচিবের বাগান বাড়ি থেকে সোমবার (২১অক্টোবর) সকালে বীরেন্দ্র মালাকার সুকু(৪০) নামে এক কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকার বাসিন্দা সাবেক সচিব মিকাইল শিপারের মালিকানাধীন বাগান বাড়ি (ফার্ম) থেকে সুকুর লাশ উদ্ধার করা হয়। সুকু ওই এলাকার মৃত ধীরেন্দ্র মালাকারের ছেলে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাটেরা ইউনিয়নে অবস্থিত সাবেক সচিব মিকাইল শিপারের বাগান বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন সুকু। সোমবার সকালে ফার্মের টিনের ঘরের ভিতরের একটি কাঠের তীরের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
কুলাউড়া থানার উপপরিদর্শক(এসআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি হত্যা না আত্মহত্যা তা এখনও বলা যাচ্ছেনা। বিষয়টি উদঘাটনে কাজ চলছে। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।