সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুলাউড়া ছাত্রলীগের সভাপতি নিয়াজুল গ্রেফতার

ডেইলি সিলেট ডেস্ক ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে তাকে কাদিপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে তার নামে কুলাউড়া থানায় তিনটি মামলা রয়েছে। মামলায় এজাহারনামীয় আসামি হওয়ায় কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। নিয়াজুল তায়েফ কাদিপুর ইউনিয়নের ফয়জুল আলমের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুলাউড়া উপজেলার সমন্বয়ক আতিকুর রহমান তারেক বলেন, বিগত দিনগুলোতে কুলাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ ত্রাসের রাজত্ব কায়েম করেন। সাংবাদিকসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত হুমকি-ধামকি দিতেন। ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দা, চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এছাড়া ৩ আগস্ট তায়েফ তার বাহিনী নিয়ে কুলাউড়া স্কুল চৌমুহনা ও রেলস্টেশন চৌমুহনায় পুলিশের সঙ্গে অবস্থান নিয়ে ছাত্রদের আন্দোলনে বাধা দেন এবং ৪ ছাত্রকে পুলিশ দিয়ে আটক করান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফসার গ্রেফতারেরবিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তায়েফকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: