সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিয়ানীবাজারে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

বিয়ানীবাজার সংবাদদাতা ::

বিয়ানীবাজারে এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণদের তাৎক্ষণিক মিষ্টি মুখ ও সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ফাতেহুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পূর্বের সেক্রেটারি আবু আইয়ুব মন্জু। বিশেষ অতিথি উপজেলা দক্ষিণ শাখার সভাপতি আহবাব হোসেন মুরাদ, সেক্রেটারি আব্দুল মুমিন, উত্তর শাখার সেক্রেটারি আবদুল্লাহ আল মাহমুদ, কলেজ শাখার অর্থ সম্পাদক তোফায়েল হাসান তোহা।

এছাড়াও উপস্থিত ছিলেন শিবির নেতা শাহরিয়া হোসেন শাহী আব্দুদ দাইয়ান ও দাইয়ানুর রহমান সহ আরো অনেকে।
এ সময় বক্তারা উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সামনের দিনে আরো সাফল্য অর্জন করার আহবান জানান। তাছাড়া আগামীতে যেকোনো সহযোগিতায় ছাত্রশিবির সবসময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: