![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে মহড়া প্রদর্শিত হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাদ বিন জাহাঙ্গীর, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহীদ, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা আইসিটি অফিসার মোঃ কাউসার আহমেদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মুহিন শিপন সহ শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় প্রকার দুর্যোগ থেকে রক্ষা পেতে সকলকে সতর্ক থাকতে হবে। এসময় শায়েস্তাগঞ্জের ঝুঁকিপূর্ণ ভবন সমুহের বিষয়ে ব্যবস্থা গ্রহন ও গুরুত্বপূর্ণ স্থানে ফায়ার হাইড্রেন্ট বসানোর দাবী জানানো হয়।