![]()


কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়া উপজেলায় দুর্গা পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পিরা। অয়োজকরাও শেষ মুহুর্তে ব্যাস্ত সময় পার করছেন।
জানা গেছে এবার উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসাভায় সার্বজনিন পূজা মন্ডপ স্থায়ী ও অস্থায়ী ১৯৭টি এবং ব্যাক্তিগত ১৮টি মিলিয়ে সর্বমোট ২১৫টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
উপজেলায় বিভিন্ন মন্ডপ সাজাতে আয়োজকরাও পিছিয়ে নেই। তারাও এখন ব্যাস্ত সময় পার করছেন। প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে প্রতিদিন শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সের পূজারীরা মন্ডপ সাজানো সহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করছেন।
স্থানিয় মৃৎ শিল্পি অক্ষয় কৃষ্ণ দাস আকাশের সাথে কথা বলে জানা গেছে, প্রায় দুই যুগ যাবত তিনি এই এলাকায় মূর্তি তৈরীর কাজ করে আসছেন। এবারও তিনি ছোট বড় মিলিয়ে ১৯টি মুর্তি তৈরী করেছেন। তিনি ৭ফুট উচ্চতার মুর্তি তৈরী করেছেন। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর মুর্তির উপকরনের মুল্য বৃদ্ধির কারনে মুর্তির মূল্য অপেক্ষাকৃত বেশি হবে।
কাদিপুর শিব বাড়ির আচার্য পূলক সোম জানান, তাদের এবারো সহস্রভুজা (সহস্র হাতের) প্রতিমা থাকছে। পাশাপাশি নতুন মন্দিরের কাজ চলমান রয়েছে এবং এবার মা আসছেন পালকি চড়ে। তবে এবার পূজা চলাকালে রাত ১১টার পর তাদের প্রধান গেইট বন্ধ থাকবে।