সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ১৪ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে সিরাতুন্নবী সা.মাহফিল অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) দুপুরে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই মাহফিলের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা শাখা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. আলাউদ্দিন শাহ।

ফেডারেশন বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন সাঈদের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন মাওলানা খালেদ আহমদ ভানুগাছী।

অন্যদের মাঝে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর আমীর মো. এমাদুল ইসলাম, উপদেষ্টা ও বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়ছল আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি মাওলানা আহমদ ফারুক, উপদেষ্টা ও বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, মাওলানা হেলাল আহমদ, শ্রমিক নেতা আমিনুল ইসলাম আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা পৌর শাখার সভাপতি ইকবাল হোসেন, শ্রমিক নেতা খলকু মিয়া প্রমুখ। এসময় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

মাহফিলে বক্তারা বলেন, মহানবী (সা.)-কে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করা হয়েছে। পৃথিবীতে আমাদের জন্য একমাত্র আদর্শ হযরত মুহাম্মদ (সা.)। আমাদের জীবনকে সুন্দর কাঠামো দিয়ে গড়তে সকল ক্ষেত্রে রাসূলের (সা.) আদর্শ এর আদর্শকে ধারণ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: