সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
সোমবার, ১১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় দুর্ঘটনায় আহত রোগীকে নিসচা কর্মীর রক্তদান

ডেইলি সিলেট ডেস্ক ::

“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এ প্রতিপাদ্যে ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে অক্টোবর মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সড়ক দুর্ঘটনায় আহত রোগীকে স্বেচ্ছায় রক্তদান করেছেন নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য মিরাজুল ইসলাম।

আজ দুপুরে পৌর শহরের একটি প্রাইভেট হাসপাতালে ২য় বারের মতো স্বেচ্ছায় এ পজেটিভ রক্তদান সম্পন্ন করেন। তাহার এই মহৎকর্মে রক্তিম শুভেচ্ছা জানিয়ে মাসব্যাপী কর্মসূচির উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজ ও সদস্য সচিব জমির উদ্দিন বলেন, প্রতি বারের মতো এবারো নিসচা বড়লেখা শাখা অক্টোবর মাসব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির মধ্যে মাসব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি রয়েছে। কর্মসূচি বাস্তবায়ন করতে আমরা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: